রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন

Published: November 15, 2026 at 01:45 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে না। একদিন কমলে, পরদিন আবার বাড়ে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। নতুনদের মধ্যে ৩১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৮ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৩২ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 


একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জন, গোমস্তাপুর থেকে ২ জন ও নাচোল থেকে ১ জনসহ ৫ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৬৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৪১৭ জন, শিবগঞ্জে ২৩৭ জন, গোমস্তাপুরে ২৫৬ জন, নাচোলে ১২৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬২ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১৯৯ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৫৭৭ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২৪৪ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।