ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বিজিবি ও এসআরবি পৃথক অভিযান চালিয়ে ৮১৯ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজতীয় সিরাপ জব্দ হয়েছে। এর মধ্যে এসআরবির অভিযানে আটক ব্যক্তি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মেহেদী। গতকাল দিবাগত রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। আজ সকালে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল কাজী আল আমিন অপু বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামের ধানক্ষেতে অভিযান চালায় চামুচা বিওপির একটি দল। ধানক্ষেতে পরিচালিত অভিযানে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল নতুন ধরণের মাদক সিরাপ উইন সেরেক্স জব্দ হয়।
এদিকে, ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাকিব আহমেদ বলেন, গতকাল রাত ৯টার দিকে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতল গ্রামে অভিযান চালায় মনোহরপুর বিওপির একটি টহলদল। অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়।
এছাড়া, এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গোমস্তাপুর উপজেলার বেল্লাল বাজার এলাকায় সড়কের পাশে অভিযান চালানো হয়। অভিযানে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ সিরাপসহ মেহেদী নামে এক যুবক গ্রেপ্তার হন। এসময় তাঁর হেফাজত হতে জব্দ হয় মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল।
এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি ও এসআরবি।