রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২

Published: November 15, 2026 at 12:14 PM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৫৬ হাজার ১৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৮১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।