রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
জাতীয়
জাতীয়

আগামী মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা জানালেন খাদ্যমন্ত্রী

Published: November 15, 2026 at 11:29 AM
আগামী মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা জানালেন খাদ্যমন্ত্রী

আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩.০০ লাখ মে.টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫.০০ লাখ মে.টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০,০০০ মে.টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী আফরোজা খানম ৷ রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য  সেলিমুজ্জামান মোল্যার এক  প্রশ্নের উত্তরে খাদ্য মন্ত্রী আফরোজা খানম এ সব কথা জানান ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল ৷ প্রশ্নে মোঃ সেলিমুজ্জামান মোল্যা জানতে চান আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিনা এবং করে থাকলে তা কি। এছাড়াও খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়ে থাকলে তা কত।  উত্তরে খাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে গত ০৮-১১-২০২৬ তারিখে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩.০০ লাখ মে.টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫.০০ লাখ মে.টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০,০০০ মে.টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শীঘ্রই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা প্রদান করা হবে।