রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
October 31, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে পিকআপে ৫২ কেজি গাঁজা, তিন মাদক কারবারি গ্রেপ্তার

Published: October 31, 2026 at 11:20 AM
রাজশাহীতে পিকআপে ৫২ কেজি গাঁজা, তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল রাত ১০টা ১০ মিনিটে নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।


এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পরিবহনের তথ্য পেয়ে অভিযানকারী দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে অভিযানকারী দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার রিফাত হোসেন, ইব্রাহিম খান ও জামাল মিয়া। 


অভিযানে তাদের হেফাজত থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি। এসআরবি জানায়,  গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।