রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 05, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে প্রয়াসের সদস্যদের নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

Published: November 05, 2026 at 04:14 PM
রাজশাহীতে প্রয়াসের সদস্যদের নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘গ্রোথ ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন’ (জিআরইইএন) প্রকল্পের আওতায় ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার রাজশাহীর পারিলা ইউনিয়নের বামন শিকড় গ্রামে প্রয়াসের সদস্যদের নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এফজিডি পরিচালনা করেন ইফাদের প্রতিনিধি (কনসালট্যান্ট) ম্যাকস এইচ এম রাফসান জনি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম ওয়াকিলুর রহমান। এ সময় তারা প্রয়াসের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে গ্রুপভিত্তিক আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক শাহরিয়ার হায়দার, প্রয়াসের ব্যবস্থাপক ডা. রাজিন বিন রেজাউল, সহকারী ব্যবস্থাপক জামাল উদ্দিন, সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনির্বান প্রত্যয়সহ অন্যরা।