রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 06, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ, হেরোইন ও গাঁজা উদ্ধার

Published: November 06, 2026 at 02:09 PM
শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ, হেরোইন ও গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ও রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সুবেদার তুষার কান্তিত বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ১৮৮ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে জনৈক মনিরুলের বাড়ির পাশে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত ৮টার দিকে চকপাড়া বিওপির আরেকটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।