সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 23, 2026
November 23, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৫০ বোতল নেশাকারক সিরাপসহ আটক ১

Published: November 23, 2026 at 01:28 PM
শিবগঞ্জে ৫০ বোতল নেশাকারক সিরাপসহ আটক ১

  

শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ সুফিয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুফিয়ান তারাপুর ঝাইটনপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে। জেলা পুলিশের পাঠানো প্রেসনোটে বলা হয়, আজ সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানা পুলিশের এসআই আবু সাব্বির রাবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।