চাঁপাইনবাবগঞ্জে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প
করপোরেশন (বিসিক)’র জেলা কার্যালয়ের
আয়োজনে ৫ দিনব্যাপী ‘শিল্প
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন
করা হয়েছে। আজ সকালে বিসিকের
সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন
করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই সেক্টরের গুরুত্ব, শিল্পনীতি ২০২২ এবং সিএমএসএমই খাতের উন্নয়নে বিসিক, বিটিআইসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান তুলে
ধরেন। তিনি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের
অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল
ইসলাম। সূচনা বক্তব্য দেন— বিসিক সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা
(অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন। নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে
এই প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।