মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চীন যাচ্ছেন ৭ প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কোচ মাস্টার চাঁপাইনবাবগঞ্জে কমেছে শীতের সবজির দাম, বেড়েছে চাল ও সোনালী মুরগির দাম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০ দিনের সময়সীমা বেঁধে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোদাগাড়ীতে ২ কেজি হেরোইন উদ্ধার সারা দেশে হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৯৫
Printed on: October 27, 2026
October 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কোচ মাস্টার

Published: October 27, 2026 at 01:37 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কোচ মাস্টার

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো একজন। এই নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। আজ মোটর শ্রমিক নেতা রেজাউল করিম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সকাল ৭টা ২৫ মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১নং কলোনির মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি ঢাকা কোচ মাস্টার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, রেজাউল করিম জ্বরে আক্রান্ত হয়ে গত ২৩ অক্টোবর ডাক্তার দেখালেও হাসপাতালে ভর্তি হননি। ভর্তি হয়েছিলেন গতকাল দুপুর পৌনে ১টায়। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বে জ্বর নিয়ে ৫ দিন বাড়িতে ছিলেন।