গোদাগাড়ী
উপজেলায় অভিযান চালিয়ে ২কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহীর সদর
কোম্পানির দল। এসআরবির পাঠানো প্রেসনোটে বলা হয়, গতকাল গভীর রাতে আজ গোপন
সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত ২ কেজি হেরোইন
উদ্ধার করা হয়। পরে জব্দকৃত হেরোইন আইনানুগ প্রক্রিয়ায় গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবি।