বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 30, 2026
গোদাগাড়ি
গোদাগাড়ি

গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Published: July 30, 2026 at 03:21 PM
গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মেডিকেল মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সৈকত ফার্মেসির সামনে থেকে ২০ গ্রাম হেরোইনসহ পলাশ আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। তিনি উদ্ধার হওয়া হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও জানান।
এ ঘটনায় গ্রেপ্তার পলাশ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।