বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 30, 2026
গোদাগাড়ি
গোদাগাড়ি

গোদাগাড়ীতে ৮৮৭ গ্রাম হেরোইন উদ্ধার

Published: August 30, 2026 at 12:18 PM
গোদাগাড়ীতে ৮৮৭ গ্রাম হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮’শ ৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা কয়েকজন মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি পলিপ্যাকে রাখা মোট ৮’শ ৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।