বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 09, 2026
গোদাগাড়ি
গোদাগাড়ি

গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

Published: September 09, 2026 at 08:59 AM
গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামে অভিযান চালানো হয়। আচুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমগাছের নিচে সিঁড়ির পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশ থেকে পাঁচটি স্বচ্ছ পলিপ্যাকে রাখা বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ৫৩০ গ্রাম হেরোইন ছিল।

উদ্ধার করা হেরোইন জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।