সারা
দেশে গত ২৪ ঘণ্টায়
হাম উপসর্গে ২ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১
জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, দেশে হাম ও হামের উপসর্গে
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৫১
জন। এর মধ্যে নিশ্চিত
হামে ১০৫ জন ও হামের
উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬
জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সারা
দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২
হাজার ৬৩৯ জন রোগী ভর্তি
হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪
হাজার ৩৯৯ জন।