শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 30, 2026
October 30, 2026
খেলাধুলা
খেলাধুলা

মালয়েশিয়ার কাছে ৬ গোল হজম বাংলাদেশের

Published: October 30, 2026 at 12:31 PM
মালয়েশিয়ার কাছে ৬ গোল হজম বাংলাদেশের


এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে টানা তৃতীয় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের রজিৎ সিং হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে জিমি–আমিরুলরা। 

ম্যাচের শুরুতে ২–০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও এর পাঁচটি কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ।

অন্যদিকে, সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয় মালয়েশিয়া। দলটির হয়ে সর্বোচ্চ দুটি গোল করেন আবু কামাল।

এর আগে ভারতের কাছে ১৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। আগামী ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার গেরহার্ডের দল।