শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 30, 2026
October 30, 2026
খেলাধুলা
খেলাধুলা

শিরোপার লড়াইয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের রানার্সআপ বাংলাদেশ

Published: October 30, 2026 at 12:07 PM
শিরোপার লড়াইয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের রানার্সআপ বাংলাদেশ

 

কোয়ার্টার-ফাইনালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দেওয়ার পর সেমি-ফাইনালে গ্যাবনকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শিরোপার লড়াইয়ে আর পেরে উঠল না লাল-সবুজের প্রতিনিধিরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিপক্ষে বড় হারে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। আজারবাইজানের রাজধানী বাকুতে আজ ই-টায়ারের ফাইনালে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষের মোহি হ্যাটট্রিক করেন। বাংলাদেশের একমাত্র গোলটি করেন তাকিব। এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। আসরে অংশ নিয়েছে ১৮৯টি দেশের দল। আটজনের দল নিয়ে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচে খেলা হয় ২০ মিনিটের দুই অর্ধে। ৬টি ভিন্ন টায়ারে ভাগ করা প্রতিযোগিতায় ই-টায়ারের ফাইনালে হেরে সামগ্রিকভাবে ১৩০তম স্থানে থেকে অভিযান শেষ করল বাংলাদেশ।