মিরপুর
টেস্টের টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় নির্ধারিত ৯০ ওভার খেলা
হলো না। আজ খেলা হয়েছে
মাত্র ৬৪ ওভার ৫
বল। প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড
পায় বাংলাদেশ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে লিড একশ পেরিয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। তবে রস্টন চেজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ
করতেই আরও ৩ উইকেট হারিয়ে
বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত পর্যন্ত ২৯ ওভার শেষে
৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ
করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। নাঈম ও জাকের দুজনেই
১৮ রানে অপরাজিত আছেন।