সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 16, 2026
October 21, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

Published: October 21, 2026 at 11:45 AM
রাজশাহীতে পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গ৩া থানার আদুবুড়ি এলাকা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৫-এর সিপিএসসি আভিযানিক দল। এসআরবি সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালানো হয়। এ সময় সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা থেকে হাতে তৈরি ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলের মধ্যে ৬৪টি লাল এবং ৩৯টি কালো রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ককটেলগুলো জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।