বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে মাটির গর্ত থেকে ফেয়ারডিল ও ফেনসিডিলের ২১ বোতল উদ্ধার

Published: October 28, 2026 at 10:28 AM
রাজশাহীতে মাটির গর্ত থেকে ফেয়ারডিল ও ফেনসিডিলের ২১ বোতল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ফেয়ারডিল ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রাজশাহীর সিপিএসসি - এসআরবি ৫ ব্যাটালিয়ন । আজ ভোর ৪টা ১০ মিনিটে কাটাখালী থানাধীন নতুন ইমাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাটির গর্তে অবৈধ মাদকদ্রব্য লুকিয়ে রাখার তথ্য পেয়ে অভিযান চালায় এসআরবির একটি আভিযানিক দল। এ সময় টর্চ ও সার্চলাইটের আলোতে তল্লাশি চালাতে গিয়ে একটি ভবনের বাইরের পশ্চিম পাশের গলিতে সন্দেহজনক মাটির গর্ত দেখতে পান অভিযানকারী সদস্যরা।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে গর্তের মাটি খুঁড়ে একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ২০ বোতল ফেয়ারডিল ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতারের তথ্য জানানো হয়নি। এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।