শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 03, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

Published: October 03, 2026 at 02:30 PM
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর মালদা কলোনীতে এই কমিউনিটি আউটরিচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায়  প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, মালদা কলোনি বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজিম শেখ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টেকফ্লিক্স নাসিম রানা মাসুদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির জোনাল ম্যানেজার বাশার উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, ফিল্ড কোর্ডিনেটর আলম বিশ্বাস, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার রাসেল আহমেদ,  সিনিয়র অফিসার, শাহরিয়ার শিমুলসহ অন্যরা।

সভায় জানানো হয়, রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা। এই কার্যক্রমের আওতায় সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই সভার আয়োজন।