রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 01, 2026
November 01, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি

Published: November 01, 2026 at 11:33 AM
হ্যালোইনে ঘরেই বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার পাই, রইল সহজ রেসিপি

৩১ অক্টোবর মানেই হ্যালোইনের উৎসব। কুমড়োর লণ্ঠন, ভূতুড়ে সাজসজ্জা আর নানা রকম মিষ্টির আয়োজন সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর। হ্যালোইনের অন্যতম জনপ্রিয় খাবার হলো মিষ্টি কুমড়ার পাই বা পাম্পকিন পাই। বাইরের দেশগুলোর এই জনপ্রিয় মিষ্টি এবার আপনিও তৈরি করতে পারেন বাড়িতে। খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কুমড়ার পাই।

বিভিন্ন রকমের মিষ্টি কুমড়া

মিষ্টি কুমড়ার পাই বানাতে যা লাগবে:

পাইয়ের খোলসের জন্য:

ময়দা ১ কাপ

ঠান্ডা মাখন আধা কাপ

চিনি ২ টেবিল চামচ

লবণ সামান্য

ঠান্ডা পানি প্রয়োজনমতো

পুর তৈরির জন্য:

সেদ্ধ মিষ্টি কুমড়া ১ কাপ

ডিম ২টি

তরল দুধ আধা কাপ

চিনি আধা কাপ

কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ

দারচিনি গুঁড়া আধা চা চামচ

আদা গুঁড়া সামান্য

জায়ফল গুঁড়া এক চিমটি

ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা


যেভাবে তৈরি করবেন:

১. পাইয়ের খোলস তৈরি: প্রথমে একটি পাত্রে ময়দা, চিনি ও লবণ মিশিয়ে নিন। এর মধ্যে ঠান্ডা মাখন দিয়ে হাতের সাহায্যে মেশান। অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে মেখে ডো তৈরি করুন। এবার ডোটি বেলে পাইয়ের ছাঁচে বিছিয়ে দিন। কাঁটাচামচ দিয়ে কয়েকটি ছিদ্র করে নিন।


পুর তৈরি

২. পুর তৈরি: সেদ্ধ মিষ্টি কুমড়া ভালোভাবে চটকে বা ব্লেন্ড করে নিন। এবার এতে ডিম, দুধ, চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, আদা, জায়ফল ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন মসৃণ হয়।


৩. বেক করা: এবার পাইয়ের খোলসের মধ্যে কুমড়ার মিশ্রণ ঢেলে দিন। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ৪০-৫০ মিনিট বেক করুন। মাঝখানে কাঠি ঢুকিয়ে দেখুন, প্রায় পরিষ্কার বের হলে পাই তৈরি।


মিষ্টি কুমড়ার পাই

৪. পরিবেশন: ওভেন থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চাইলে ওপরে হুইপড ক্রিম ছড়িয়ে দিতে পারেন।


বিশেষ টিপস:

কুমড়ার মধ্যে পানি বেশি থাকলে ব্লেন্ড করার আগে পানি ঝরিয়ে নিন।

মসৃণ পুর পেতে কুমড়ার মিশ্রণ ছেঁকে নিতে পারেন।

পাই কাটার আগে ভালোভাবে ঠান্ডা করুন।

দারচিনি ও জায়ফলের পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কমবেশি করতে পারেন।

হ্যালোইনের সন্ধ্যায় এক টুকরো মিষ্টি কুমড়ার পাই আর এক কাপ কফি উৎসবের আমেজ জমাতে এর চেয়ে ভালো কী হতে পারে!