জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্রেটিক দলের অভ্যন্তরীণ এই প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসনটি ধরে রেখেছেন। বুধবার প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, শেখ রহমান শতকরা ৫৪ দশমিক ৪৯ ভাগ ভোট পেয়ে বিজয়ী হন। এবারের নির্বাচনী প্রচারণায় শেখ রহমান মূলত কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছিলেন। এই বিজয়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রবাসীদের মতে, এই জয় মার্কিন রাজনীতিতে অভিবাসীদের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনে জয়লাভের পর শেখ রহমান তার নির্বাচনী এলাকার সকল সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শেখ রহমান ২০১৯ সাল থেকে জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন। সে সময় প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেওয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, তার ছোটো ভাই শেখ মজিবুর রহমান ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন।
শিরোনাম
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ
চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০
Printed on: September 04, 2026
May 21, 2026
আন্তর্জাতিক
টানা পাঁচ জয়, রেকর্ড গড়লেন জর্জিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান
সর্বশেষ খবর
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
Sep 04, 2026
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
Sep 04, 2026
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
Sep 04, 2026
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
Sep 04, 2026