চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ-এর লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর জানায়, স্থানীয় সময় আজ ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার ভোররাতে ১৩ ভবন ধসে পড়েছে। লিউঝৌ শহরের সাত হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা রয়েছে এবং কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ এবং ৫৩ বছর। বাকি নিখোঁজ ব্যক্তিদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সিসিটিভি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শনের সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। যান চলাচলও চালু আছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 18, 2026
আন্তর্জাতিক
চীনে ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026