হজ পারমিট ছাড়া মক্কায় হজে নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযুক্তদের মধ্যে চারজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার প্রবেশমুখে হজ নিরাপত্তা বাহিনী সাতজনকে পারমিট ছাড়া প্রবেশের চেষ্টা করতে দেখে আটক করে। পরে বিষয়টি প্রশাসনিক কমিটির কাছে গেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। রায়ে বলা হয়েছে, তীর্থযাত্রী পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হবে এবং এর খরচও বহন করতে হবে অভিযুক্তদেরই। এদিকে পারমিট ছাড়া হজ করার চেষ্টা করা সাতজনের প্রত্যেককে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়েছে। প্রবাসীদের ক্ষেত্রে সাজা শেষে দেশে ফেরত পাঠানো হবে এবং আগামী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া এই কাজে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল নাগরিক ও প্রবাসীকে হজের বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 18, 2026
আন্তর্জাতিক
সৌদিতে কঠোর ব্যবস্থা, পারমিট ছাড়া হজে নিয়ে বিপাকে ৫ জন
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026