বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। নিগার সুলতানার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। নিজের খেলায় আরও মনোযোগ দিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, নিগারের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নাহিদা-ই। ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদেরসহ অন্যদের সঙ্গে আমরা বসেছিলাম। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে। নাহিদাকে দায়িত্ব দেওয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করছে বিসিবি। ২০২২ সালে নিগার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন নাহিদা। রফিকুল বলেন, ‘নাহিদা বেশ দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়ক থাকছেন নিগার। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার নেতৃত্বেই খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের পরবর্তী সূচি আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি। থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি।
শিরোনাম
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
নাচোলে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু হাসপাতালে ভর্তি ২০৮৮
ইরানের প্রতিরক্ষায় নতুন নেতৃত্ব
নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২ হুথিদের হামলার দাবি নাকচ জোটের
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯ আটক ১৪
মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
পূজায় পাতে রাখুন মজাদার ডাল ভেজ
Printed on: October 18, 2026
October 18, 2026
খেলাধুলা
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
Oct 18, 2026
নাচোলে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Oct 18, 2026
গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 18, 2026
ডেঙ্গুতে ৬ জনের মৃ*ত্যু হাসপাতালে ভর্তি ২০৮৮
Oct 18, 2026
ইরানের প্রতিরক্ষায় নতুন নেতৃত্ব
Oct 18, 2026