শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 17, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার ভুয়া হুমকি

Published: May 17, 2026 at 10:37 AM
ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার ভুয়া হুমকি

ভারতের আকাশসীমায় চলাচলকারী আন্তর্জাতিক বিমানগুলোতে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হচ্ছে। এসব হুমকি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে এতে বিমানবন্দরগুলোতে ব্যাপক উদ্বেগ ও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সর্বশেষ শনিবার (১৬ মে) নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হায়দরাবাদগামী কুয়ালালামপুর এয়ারওয়েজের ফ্লাইট 'কেএল -৮৭৩' এ বোমা থাকার ভুয়া হুমকি আসে। ইমেইলে দাবি করা হয়, শতাধিক যাত্রী নিয়ে আকাশে থাকা বিমানটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। এ খবর ছড়িয়ে পড়লে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্ক দেখা দেয়। হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগ করে এবং বিমান নামার পর তা আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে বোম ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী বিমান ও সব লাগেজ তল্লাশি করে। দীর্ঘ পরীক্ষায় কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি সম্পূর্ণ ভুয়া হুমকি। একই দিন মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একটি ফ্লাইট এবং তার আগের দিন জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আসা লুফথানসার একটি ফ্লাইটেও একই ধরনের ভুয়া বোমা হুমকির ইমেইল পাঠানো হয়। প্রতিটি ক্ষেত্রেই বিস্তারিত তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি। এই ঘটনাগুলোর পর ভারতের বিমানবন্দরগুলোতে যাত্রী স্ক্রিনিং, লাগেজ চেকিং এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কোন গোষ্ঠী এসব ভুয়া ইমেইল পাঠিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তা শনাক্ত করতে সাইবার ক্রাইম ইউনিট ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে। যাত্রীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, তবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সতর্ক রাখা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে