শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 17, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দিবালোকেই দেখা মিলল জিলহজ মাসের চাঁদ

Published: May 17, 2026 at 09:47 AM
দিবালোকেই দেখা মিলল জিলহজ মাসের চাঁদ

পবিত্র হজ ও ঈদুল আজহার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত এর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের ছবি ধারণ করা হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে তোলা ওই ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। জ্যোতির্বৈজ্ঞানিক এই হিসাব অনুযায়ী, আমিরাতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখার এ ঘোষণার পর অঞ্চলজুড়ে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার হয়েছে। ইসলামি ক্যালেন্ডারে ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। একই সিদ্ধান্ত জানিয়েছে তুরস্ক। তবে তুরস্ক সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে।


আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। অন্যদিকে সৌদি আরবসহ বেশিরভাগ ইসলামি দেশে রোববারকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ধরা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আদালত এক বিবৃতিতে জানায়, রোববার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যোগাযোগ করতে হবে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, আদালতের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ১৯ এপ্রিল থেকে জিলকদ মাস শুরু হয়েছিল। সে হিসেবে রোববার ছিল জিলকদের ২৯তম দিন, যদিও উম্মুল কুরা ক্যালেন্ডারে এটিকে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। সৌদি সুপ্রিম কোর্ট অভিজ্ঞ পর্যবেক্ষকদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এটি ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ। জিলহজ মাস শুরুর ওপরই নির্ভর করছে বার্ষিক হজের সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের দিনক্ষণ।

সূত্র: গালফ নিউজ