শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 16, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সিরিয়াস’ আলোচনার জন্য প্রস্তুত ইরান

Published: May 16, 2026 at 10:40 AM
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সিরিয়াস’ আলোচনার জন্য প্রস্তুত ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘কোনো আস্থা নেই’। তেহরান কেবল তখনই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী যদি যুক্তরাষ্ট্র ‘সিরিয়াস’ হয় (সত্যিকারের আন্তরিক) হয়। নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ব্রিকস (BRICS) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক উপলক্ষে ভারত সফরে আছেন তিনি। আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ‘পরস্পরবিরোধী বার্তা’ ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে ইরানের মনে সন্দেহ তৈরি করেছে। পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হয়নি, তবে ‘কঠিন পরিস্থিতির’ মধ্যে রয়েছে।

কূটনীতিকে একটি সুযোগ দিতে ইরান এখনো যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে, তবে তারা আবারও লড়াইয়ে ফিরে যেতেও প্রস্তুত বলে জানান আরাগচি। বেইজিংয়ের মধ্যস্থতার বিষয়ে তেহরান সম্মত কি না জানতে চাইলে তিনি বলেন, যাদের সাহায্য করার সক্ষমতা রয়েছে এমন যেকোনো দেশের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় ইরান। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরান গত মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করলেও একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে ইরান এবং আমেরিকা উভয়েই একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা স্থগিত রয়েছে। গত ১৩ মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা তেহরানের সঙ্গে আগের দুই দফার আলোচনা ভেস্তে দিয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা আটকে থাকার বিষয়গুলোর মধ্যে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা এবং হরমুজ প্রণালীর ওপর দেশটির নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

সূত্র: রয়টার্স