গত এপ্রিল মাসে তারা হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে বলে জানিয়েছে ইরাক। দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়েছে। শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের তেলমন্ত্রী জানান, যুদ্ধের আগে প্রতি মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো এই রুট দিয়ে। বর্তমানে জাহাজ চলাচল ও বীমা সমস্যার কারণে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তেলমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি এখন কম এবং এটি ট্যাংকারের আগমনের ওপর নির্ভর করছে। বীমা সংকটের কারণে অনেক জাহাজ সেখানে প্রবেশ করছে না। তিনি আরও জানান, বর্তমানে ইরাক দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।কিরকুক-সেইহান পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি আবার শুরু হয়েছে বলেও তিনি জানান। বর্তমানে ওই রুট দিয়ে প্রায় ২ লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে, যা ভবিষ্যতে ৫ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী আরও বলেন, উৎপাদন ও রপ্তানি বাড়াতে ইরাক তুরস্কের সঙ্গে নতুন সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সনমোবিল ও হ্যালিবার্টনের মতো কোম্পানির সঙ্গেও নতুন তেল ও গ্যাস প্রকল্প নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, ইরাক ওপেকের সঙ্গে আলোচনা করে উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতে দৈনিক ৫ মিলিয়ন ব্যারেল উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে।তিনি বলেন, ইরাক ওপেক বা ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না এবং সংগঠনটির স্থিতিশীলতা বজায় রাখতে তারা সমর্থন দিচ্ছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 16, 2026
আন্তর্জাতিক
হরমুজ দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরার্ক
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026