রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে জোহুর আহমেদ মিঞা কলেজে নবীন বরণ

Published: September 27, 2026 at 02:17 PM
গোমস্তাপুরে জোহুর আহমেদ মিঞা কলেজে নবীন বরণ

গোমস্তাপুর উপজেলার চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। আজ সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- ওই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি খুরশিদ আলম বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল, বাংলা বিভাগের প্রভাষক শামিমারা বেগম, অর্থনীতি বিভাগের প্রভাষক মুনিরুল ইসলাম ও ভূগোল বিভাগের প্রভাষক মফিজ উদ্দিন ও শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হান, সানজিদা ও কারিমা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি রানী পালসহ অনেকে।

বক্তারা নবীন শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক, ধূমপান ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, বন্ধুবান্ধবের প্ররোচনায় পড়ে কোনো শিক্ষার্থী যেন মাদক বা ধূমপানে জড়িয়ে না পড়ে। মাদক শিক্ষার্থীদের শিক্ষা, জীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ভালো বন্ধু নির্বাচন করে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এতে কলেজ, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল হবে।

অনুষ্ঠানের শেষে কলেজের প্রতিষ্ঠাতা জোহুর আহমেদ মিঞার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।