রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Published: September 27, 2026 at 12:29 PM
শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শিবগঞ্জ উপজেলায় মাছ চাষের একটি হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান ওরফে পিনাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত পিনাস মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনি শংকরমাবিয়া গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ির পাশে মাছ চাষের জন্য নির্মিত একটি হাউসে বিদ্যুৎ সংযোগ দিতে ভেতরে নামেন পিনাস। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।