শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 25, 2026
September 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

Published: September 25, 2026 at 12:39 PM
শিবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২


শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন—উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রফিকুল এবং তারাপুর মোড়লপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে রুবেল ওরফে ডলার। আজ বিকেলে পাঠানো জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে একটি দল মানাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মোস্তফা মার্কেটের পেছনে একটি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিমসহ থানার অন্যান্য সদস্যরা অংশ নেন। এঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।