শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 25, 2026
September 25, 2026
জাতীয়
জাতীয়

সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

Published: September 25, 2026 at 12:37 PM
সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু


সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ হাম বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৪। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫ জন।