শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 25, 2026
September 25, 2026
জাতীয়
জাতীয়

চলতি মাসে ১১৪ মৃত্যু, এবছরে ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

Published: September 25, 2026 at 12:37 PM
চলতি মাসে ১১৪ মৃত্যু, এবছরে ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। আজ এক প্রতিবেদনে প্রতিবেদনে গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।