রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
September 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: September 24, 2026 at 01:06 PM
একটি শোক সংবাদ----------  শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা   আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ইন্তেকাল করেছেন - ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের  মৃত জোনাব আলীর ছেলে। আজ বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে. তিন মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর বয়স। আজ  সন্ধ্যা ৬টায়  নিজ বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।