শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 25, 2026
September 25, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

Published: September 25, 2026 at 12:39 PM
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

 

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এসআরবি-৫ এর পাঠানো প্রেসনোটে জানায়, আজ সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় রাসেল আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় রাসেল আলী, দুলাল ও সিরাজ আহমেদকে ৬১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা সবাই রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।