রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
জাতীয়
জাতীয়

মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ

Published: September 27, 2026 at 12:35 PM
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ

কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে মোট ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিকেএসএফ। পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। প্রযুক্তিনির্ভর কৃষি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা ও ভ্যালু চেইনভিত্তিক উদ্যোগে এ অর্থায়ন করা হবে।

এছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫০০ কোটি টাকার বিশেষায়িত ঋণ কর্মসূচি ‘সৌরশক্তি’ অনুমোদন করা হয়েছে। এর আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহকদের ৬ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। পাশাপাশি ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, কৃষি, সাধারণ সেবা ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রায় ২ হাজার কোটি টাকার অতিরিক্ত ঋণও অনুমোদন করা হয়েছে।