উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বন্যা শুরু হয়েছে। দুর্যোগের জেরে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে। উত্তর-আটলান্টিক সাগর অঞ্চলে উদ্ভুত ঘূর্ণিঝড়কে যুক্তরাষ্ট্রে বলা হয় নর’ইস্টার। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার সাগর থেকে ঝড়টি স্থলভাগে উঠে আসার পর থেকে পূর্ব উপকূলে অবস্থিত ১৪টি মার্কিন অঙ্গরাজ্যের বড় অংশজুড়ে এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মাইন পর্যন্ত তার প্রভাব অনুভূত হচ্ছে। তবে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে ৪ অঙ্গরাজ্য। সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার ঝড় আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ায় ১ লাখ ১৯ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ২৫ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র। এ ছাড়া ঝড়ো আবহাওয়ার কারণে পূর্ব উপকূলের ১৪ অঙ্গরাজ্যে বাতিল হয়েছে ১ হাজার ১৯৯টি ফ্লাইটড এবং শিডিউল সময় পিছিয়েছে আরও ২ হাজার ৪০০ ফ্লাইটের যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভবানা নেই এবং সোমবার পর্যন্ত নর-ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, মাঝারি থেকে তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করেছে যে, সোমবার পর্যন্ত নর’ইস্টার (শক্তিশালী উপকূলীয় ঝড়) মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে উপকূলীয় বন্যা, বিপজ্জনক ‘রিপ কারেন্ট’ (উপকূলমুখী শক্তিশালী স্রোত), তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বয়ে আনবে। অব্যাহত দুর্যোগের জেরে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ জার্সির গভর্নর মিকি শেরিল গত কাল শনিবার তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট যদিও এখনও আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেননি, রাজ্যের ‘ইমার্জেন্সি অপারেশনস সেন্টার’ বা জরুরি কার্যক্রম কেন্দ্রটি সচল করেছেন। নিউ জার্সির মেয়র মিকি শেরিল রাজ্যের বাসিন্দাদের সচেতন থাকার বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “আমি নিউ জার্সির সব বাসিন্দাদের এই ঝড়কে হেলাফেলা না করার আহ্বান জানাচ্ছি, সবাই সচেতন থাকবেন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিওবার্তায় নগরবাসিকে বলেছেন, “দুর্যোগের সময় খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না এবং অবশ্যই বন্যার পানিতে গাড়ি চালাবেন না।
শিরোনাম
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া অধিনায়ক
ঘূর্ণিঝড়-বন্যা নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬
Printed on: September 27, 2026
September 27, 2026
আন্তর্জাতিক
ঘূর্ণিঝড়-বন্যা নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
Sep 27, 2026
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
Sep 27, 2026