দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৬ দিনে ১২৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং রাজশাহীতে ১৭৬ জন।
শিরোনাম
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া অধিনায়ক
ঘূর্ণিঝড়-বন্যা নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬
সর্বশেষ খবর
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
Sep 27, 2026
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের
Sep 27, 2026