শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 26, 2026
September 26, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: September 26, 2026 at 12:33 PM
গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর কিশোরী মেয়ে আঁখির মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার পর কোন এক সময় পরিবারের অগোচরে আঁখি ঘরের ভিতরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।