শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 26, 2026
September 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ

Published: September 26, 2026 at 01:36 PM
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ

এশিয়ান গেমসে প্রথমবার ব্যাডমিন্টনে অংশ নিয়েই ইতিহাস গড়ছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হয় বাংলাদেশের জুটি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল গৌরব-আয়মানের হাতে। প্রথম গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। দারুণ ছন্দে খেলে ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি। দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রাখে তারা। কাজাখস্তানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২১-১২ ব্যবধানে গেমটি জিতে নেয় বাংলাদেশ। ফলে টানা দুই গেমে জয়। আর তাতেই এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈতের শেষ ষোলোয় জায়গা করে নিল বাংলাদেশ।