শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 26, 2026
September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

Published: September 26, 2026 at 12:56 PM
সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু


সদর উপজেলা সীমান্তে কর্তব্যরত অবস্থায়  অসুস্থ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। বিজিবি জানায়, মিল্টন শেখ নামে হাবিলদার পদমর্যাদার ওই সৈনিক চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জোহরপুর বিওপিতে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া গ্রামের হান্নান শেখের ছেলে। নিজ পরিবারে তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলের সীমান্তে দায়িত্ব পালনকালে মিল্টন শেখ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে  নিজস্ব স্পীডবোটযোগে প্রথমে নদীর ঘাটে আনা হয়। সেখান থেকে তাঁকে নিজস্ব এ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকালে ব্যাটালিয়ন সদরে তাঁর জানাজা সম্পন্ন  হয়েছে। বিজিবি নিজস্ব ব্যবস্থাপনায় মরদেহ তাঁর দেশের বাড়িতে দাফনের জন্য পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছে বলেও জানান অধিনায়ক।