চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোদী জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শাহীবাগ সার্কিট হাউজ মোড় জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর জনগণের মাঝে মাদকবিরোধী এই প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় মুসল্লিদের মাঝে মাদকের কুফল সম্পর্কে কথা বলেন সংস্থাটির সদস্যরা। স্থানীয় জনসাধারণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
উল্লেখ্য, প্রতি শুক্রবার কোনো না কোনো জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের মধ্যে মাদক বিরোধী জনসচেতনতামূলক এই প্রচারপত্র বিতরণ করা হয়।