‘ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাঁচাতে পারে জীবন, সুস্থ জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভব’-এই প্রতিপাদ্য নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। ডায়াবেটিসের ভয়াবহতা, নিয়ন্ত্রণ ও করণীয় সম্পর্কে আলোচনা করেন, সমিতির কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, জামায়াতে ইসলামি জেলা শাখার সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল বিয়াম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম। আলোচনা শেষে সমিতির অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমিতির অফিসে এসে শেষ হয়।