সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
নাচোল
নাচোল

নাচোলে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: November 02, 2026 at 12:59 PM
নাচোলে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


নাচোল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল দুপুর পৌনে ২টার দিকে নেজামপুর ইউনিয়নের  ফুলকুঁড়ি  গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে  এবং ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় ফুলকুঁড়ি গ্রামের পাশে বটতলা বাজার মাদ্রাসা  মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে বটতলা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।