শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ী রাখার দাবিতে মানববন্ধন

Published: November 13, 2026 at 02:45 PM
রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ী রাখার দাবিতে মানববন্ধন

 

চাঁপাইনবাবগঞ্জে রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ীভাবে চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও এলাকাবাসী। আজ সকাল ১০টায় রেহাইচর টোলমুক্ত চাষী বাজার টোলঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, বর্তমানে বাজারটির ওপর নির্ভর করে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। বাজারটি বন্ধ হয়ে গেলে শত শত পরিবারের আয়ের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি আশপাশের হাজারো মানুষের কেনাকাটায় ভোগান্তি সৃষ্টি হবে। মানববন্ধনে শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, শ্রমিক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, বাজার সভাপতি জিয়াউর রহমান, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী মালারাণী, আইবিডব্লিউএফের পৌর সেক্রেটারি সামসুজ্জুহা মুকুল এবং পোল্ট্রিফিড অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি মুকলেসুর রহমান আলালসহ অন্যরা। বক্তারা বাজারটি টোলমুক্ত চাষী বাজার হিসেবে চালু রাখা এবং প্রয়োজনে পশ্চিম পাশে স্থানান্তরের মাধ্যমে এর কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান। উল্লেখ্য, সরকারি খাসজমিতে বাজারের স্থাপনা নির্মাণের বিষয়ে উপজেলা ভূমি অফিস থেকে গত ৫ অক্টোবর একটি নোটিশ জারি করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুক হক নাহিদ জানান, চাষী বাজারে যারা দোকান খুলে ব্যবসা করছেন তারা অবৈধ ভাবে ব্যবসা করছেন। চাষীবাজারকে ইজজারার আওতায় আনার জন্য নোটিশ দেয়া হয়েছে।