শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
জাতীয়
জাতীয়

সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল

Published: November 13, 2026 at 02:39 PM
সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৯ জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃত্যু হয়েছে ১৩০৪ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন এবং এ পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪৮ জন, আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।