বাংলাদেশ
সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার
চালকের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রবিবার শুরু হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মসূচির প্রথম
পর্যায়ের উদ্বোধন করবেন। প্রথম
পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার
চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিআরটিসির চলমান এই কর্মসূচির অংশ
হিসেবেই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।