মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 22, 2026
September 22, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Published: September 22, 2026 at 01:34 PM
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান। বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, বিদায়ী সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, আতিকুল ইসলাম আজম নাহিদ ইসলাম, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন সহ অন্যান্যরা। সভায় রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত কেডিসি বা শান্তিপাড়াকে অপরাধমুক্ত করতে প্রয়োজনে উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মূল, সড়ক ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহনসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।